। ১।
স্বপ্ন তরী ভাসল জলে
ধরছি আমি তারই হাল,
উতলা জলে তরী ঢোলে
ঝড়ের তোপে ছিঁড়ল পাল।
মরব তবু ছাড়ব না যে
শক্ত হাতে ধরছি হাল।
। ২।
ঝড়ের মাঝে তুমি এলে
বাড়িয়ে দিলে প্রেমের হাত।
ধরতে যাবো হাতটি তোমার
এমন সময় উঠল ঢেউ
জলের স্রোতে যাচ্ছি ভেসে
ধরল না আর আমায় কেউ।
এক পলকের জন্য তুমি এসে
আবার কেন গেলে তুমি
ঝড়ের মাঝে ভেসে?
। ৩।
ডুবছি আমি জলের তলে
স্বপ্ন রাজ্যের অন্ধকারে
এক ফোঁটা নেই আলো
একা আমি জলের তলে
লাগছে না আর ভালো।
কেমন করে থাকব একা
একটু আমায় বলো।
। ৪।
মুখটি গুজে কাঁদছি আমি
এই আমি আজ একা
আবার তুমি হঠাৎ করেই
আমার দিলে দেখা
ওঠ তুমি স্বপ্নবাজ
তুমি মুক্ত আজ।
মুক্ত আমি?
যাই, আমার ছোট্র কুড়েঁ ঘরে
সন্ধ্যে হলেই যেথায় এখন
জোনাক পোকা আলো নিয়ে খেলে
আপন মনে সন্ধ্যা হলেই
জোনাক আমি ধরি
বিদায় জলপরী।
স্বপ্ন তরী ভাসল জলে
ধরছি আমি তারই হাল,
উতলা জলে তরী ঢোলে
ঝড়ের তোপে ছিঁড়ল পাল।
মরব তবু ছাড়ব না যে
শক্ত হাতে ধরছি হাল।
। ২।
ঝড়ের মাঝে তুমি এলে
বাড়িয়ে দিলে প্রেমের হাত।
ধরতে যাবো হাতটি তোমার
এমন সময় উঠল ঢেউ
জলের স্রোতে যাচ্ছি ভেসে
ধরল না আর আমায় কেউ।
এক পলকের জন্য তুমি এসে
আবার কেন গেলে তুমি
ঝড়ের মাঝে ভেসে?
। ৩।
ডুবছি আমি জলের তলে
স্বপ্ন রাজ্যের অন্ধকারে
এক ফোঁটা নেই আলো
একা আমি জলের তলে
লাগছে না আর ভালো।
কেমন করে থাকব একা
একটু আমায় বলো।
। ৪।
মুখটি গুজে কাঁদছি আমি
এই আমি আজ একা
আবার তুমি হঠাৎ করেই
আমার দিলে দেখা
ওঠ তুমি স্বপ্নবাজ
তুমি মুক্ত আজ।
মুক্ত আমি?
যাই, আমার ছোট্র কুড়েঁ ঘরে
সন্ধ্যে হলেই যেথায় এখন
জোনাক পোকা আলো নিয়ে খেলে
আপন মনে সন্ধ্যা হলেই
জোনাক আমি ধরি
বিদায় জলপরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আমার স্বপ্ন ভুবনে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ