রবিবার, ৩০ মে, ২০১০

জলপরী- ৩

চল আজ,
দুর আকাশের ঐ সীমানায়
হারিয়ে যাব আজ দু’জনায়
সঙ্গী হবে মেঘের ভেলা
উড়ব মোরা সারা বেলা
ঐ না মেঘের দেশে
শুধু ভালবেসে।

রাখব তোমায় হৃদয় মাঝে
বাসব ভাল সকাল সাঝে
জোৎন্সা ঝরা সন্ধ্যা দেব
শিশির ভরা ঘাস,
জোনাক হয়ে আলো দেব
তোমায় বার মাস।

হাসছ কেন?
সত্যি বলছি মিথ্যা না,
ভালবাসা দেব মেখে
হয়ে আমি জোছনা
শুধু একটু ভালবাস না.

আবার কেন হাসো?
বল, আমায় ভালবাস?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমার স্বপ্ন ভুবনে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ